২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল-ব্রাদার্স পয়েন্ট ভাগাভাগি

অগ্রগামিতাটা ধরে রাখতে পারেনি শেখ রাসেল। পিছিয়ে পড়েও হার মানতে রাজি ছিল না শেখ রাসেল। ফল বি লিগের মঙ্গলবারের ম্যাচটি ১-১ গোলে ড্র। ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে শেখ রাসেলের পয়েন্ট উন্নীত হলো ২৭ এ, সুবাদে তারা এখন এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে এক পয়েন্ট কম নিয়ে ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা এবং ঢাকা মোহামেডান যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে। অবশ্য শেখ রাসেল ১৫টি, মোহামেডান ও মুক্তিযোদ্ধা ১৪টি করে এবং আবাহনী খেলেছে ১৩টি ম্যাচ। ১৪ ম্যাচ খেলা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট সংখ্যা ২৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, ২৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- অগ্রগামিতাটা ধরে রাখতে পারেনি শেখ রাসেল। পিছিয়ে পড়েও হার মানতে রাজি ছিল না শেখ রাসেল। ফল বি লিগের মঙ্গলবারের ম্যাচটি ১-১ গোলে ড্র। ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে শেখ রাসেলের পয়েন্ট উন্নীত হলো ২৭ এ, সুবাদে তারা এখন এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে এক পয়েন্ট কম নিয়ে ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা এবং ঢাকা মোহামেডান যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে। অবশ্য শেখ রাসেল ১৫টি, মোহামেডান ও মুক্তিযোদ্ধা ১৪টি করে এবং আবাহনী খেলেছে ১৩টি ম্যাচ। ১৪ ম্যাচ খেলা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট সংখ্যা ২৩। শেখ রাসেলের শক্তির পুরোটাই বিদেশীনির্ভর। এই ম্যাচের গোলের যোগানদার এবং গোলদাতা দুজনই বিদেশী। ৩৪ মিনিটে মরক্কান রিদা সাদানের পাস থেকে বল পেয়ে তারই স্বদেশী তোয়াতে ইউনেস বামপায়ের নীচু শটে এগিয়ে নেন শেখ রাসেলকে। গোল বাদ দিলেও পুরো প্রথমার্ধেই প্রাধান্য ছিল শেখ রাসেলের, কিন্তু বিরতির পর বদলাতে থাকে দৃশ্যপট। ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স এবং পুরস্কারও পেয়ে যায় তার। আক্রমন সামলাতে শেখ রাসেল ডিফেন্ডার প্রদীপ নাইজেরিয়ান স্ট্রাইকার এলিজাহকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। জুনিয়র পেনাল্টি কাজে লাগিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন সমতা। গোলের বাইরে দু দলের বলার মতো সুযোগ ছিল আরও একটি করে। ১২ মিনিটে ব্রাদার্সের মামুনের শট ফিরে আসে গোলপোস্টে লেগে। দ্বিতীয়ার্ধে ৩০ গজ দূর থেকে ইগির মোহাম্মদের নেয়া শটটি ব্রাদার্স গোলরক্ষক নিজাম ফিরিয়ে দিলে সমতাতেই শেষ হয় ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২০৫০ঘ.