২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার দুঃখ ভোলার আর ব্রাজিলের শিরোপা ধরে রাখার টুর্নামেন্ট

তথ্যটা বেশ অবিশ্বাস্যই। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকার তারা সবচেয়ে সফল দল। অথচ সেই আর্জেন্টিনা ১৯৯৩-এর পর এই টুর্নামেন্টে কখনো শিরোপা জিততে পারেনি! এমনকি তিন বছর আগে পেরুতে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে একচেটিয়া খেলেও টাইব্রেকারে হার মানতে হয়েছিল আর্জেন্টাইনদের। মঙ্গলবার থেকে ভেনেজুয়েলার শুরু হতে যাওয়া ৪২তম কোপা আমেরিকা ম্যারাডোনার দেশের জন্য তাই অনেক হিসাব মেলানোর এক টুর্নামেন্টে। হিসাবটা একই সঙ্গে গত বারের দুঃখ ভোলা, ১৪ বছর ধরে শিরোপা না জেতার যন্ত্রনার অবসান এবং আগামী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি সংক্রান্তও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

কারাকাস, ভেনেজুয়েলা, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তথ্যটা বেশ অবিশ্বাস্যই। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকার তারা সবচেয়ে সফল দল। অথচ সেই আর্জেন্টিনা ১৯৯৩-এর পর এই টুর্নামেন্টে কখনো শিরোপা জিততে পারেনি! এমনকি তিন বছর আগে পেরুতে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে একচেটিয়া খেলেও টাইব্রেকারে হার মানতে হয়েছিল আর্জেন্টাইনদের। মঙ্গলবার থেকে ভেনেজুয়েলার শুরু হতে যাওয়া ৪২তম কোপা আমেরিকা ম্যারাডোনার দেশের জন্য তাই অনেক হিসাব মেলানোর এক টুর্নামেন্টে। হিসাবটা একই সঙ্গে গত বারের দুঃখ ভোলা, ১৪ বছর ধরে শিরোপা না জেতার যন্ত্রনার অবসান এবং আগামী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি সংক্রান্তও। এবং সেই মিশন তারা শুরু করতে যাচ্ছে ফেভারিট হিসাবেই। ব্যস্ত একটা মৌসুম কাটিয়ে ক্লান্ত রোনালদিনহো ও কাকা এবারের কোপা আমেরিকা থেকে সরে দাঁড়ানোয় ব্রাজিলের এবারের দলটা মোটামুটি খর্বশক্তির। অন্যদিকে আর্জেন্টিনা ভেনেজুয়েলায় পৌঁছেছে পূর্ণ শক্তির দল নিয়েই। মেসি-ক্রেসপো-তেভেজ-আয়ালারা তো আছেনই, তবে সবচেয়ে আর্জেন্টিনার জন্য সবচেয়ে আনন্দের বারতা বয়ে এনেছেন হুয়ান রোমান রিকুয়েলমে। গত বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই প্লেমেকার। কিন্তু আবারো ফুটবল বিশ্বকে বিস্মিত করে জাতীয় দলে ফিরেছেন তিনি। এই সব তারকাদের ভীড়ে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনাই সুস্পষ্ট ফেভারিট। তাছাড়া এই তারকারা দুর্দান্ত ফর্মেও আছেন এখন। মাঝে কিছু দিন ইনজুরি কাটিয়ে ফিরে মেসি বার্সেলোনাকে স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন করাতে পারেননি, কিন্তু তিনি নিজে ঠিকই দ্যুতি ছড়িয়েছেন মাঠে। মৌসুমের শুরুতে প্রথম একাদশে না রাখার জবাব তেভেজ দিয়েছেন দুর্দান্ত খেলে ওয়েস্টহ্যামকে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের লজ্জা থেকে বাঁচিয়ে। ইতালিয়ান সিরি 'এ'তে ইন্টার মিলানের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন ক্রেসপো। এবং ভিলারিয়াল থেকে ধারে খেলতে এসে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতিয়েছেন রিকুয়েলমে। গত বুধবার তার দু গোলেই দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে বোকা জুনিয়র্স হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে। সেরা খেলোয়াড়রা সেরা ফর্মে আছেন বলেই আর্জেন্টিনার কোচ আলফিও বাসিল রীতিমতো হুঁশিয়ারির সুরের বলতে পারছেন,"আমার হাতে এমন একটা দল আছে যে দলের বেশ কয়েক জনের এ মৌসুমে শিরোপা জয়ের অভিজ্ঞতা হয়েছে। তারা বিজয়ীর বেশেই দলকে অনুপ্রাণিত করছে এখন।" অনুপ্রাণিত আর্জেন্টিনার প্রথম ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তাদের 'সি' গ্র"পের অন্য দুই দল প্যারাগুয়ে ও কলম্বিয়া। ব্রাজিলের কোচ ডুঙ্গা এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারছেন না। একে তো কাকা-রোনালদিনহো নেই, তার ওপরে ইদানিং ব্রাজিলের ফর্মও তেমন ভাল যাচ্ছে না। তুরস্কের সঙ্গে প্রীতি ম্যাচে ড্রতেই তা প্রমাণিত। তবু হাল ছাড়তে রাজি নন ব্রাজিলের '৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক,"আমাদের দলটা দারুণ পেশাদার। কি অর্জন করতে হবে সে ব্যাপারে সম্পূর্ণ সজাগ। এই মুহূর্তে তারা তো পরিবারের সঙ্গে ছুটি কাটাতেও তো পারতো। কিন্তু তা না করে দুই সপ্তাহ ট্রেনিং ক্যাম্পে কঠোর পরিশ্রম করে সরাসরি চলে এসেছে ভেনেজুয়েলায়। এবং তার জন্য কখনো কোনো অভিযোগ করেনি।" বুধবার ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে। এই গ্র"পের (বি) অন্য দুই দল হল ইকুয়েডর ও চিলি। আর মঙ্গলবার অর্থাৎ ৪২তম কোপা আমেরিকার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে 'এ' গ্র"পের উরুগুয়ে ও পেরু এবং স্বাগতিক ভেনেজুয়েলা ও বলিভিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩০ঘ.