২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় রওয়ানা দিয়েছেন অঁরি

ঘোষণা হয়ে গেছে। এখন স্রেফ আনুষ্ঠানিকতা বাকি। আর তা সারতেই রোববার ন্যু ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন থিয়েরি অঁরি। আর্সেনাল ছেড়ে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় সই করবেন ফরাসি এই স্ট্রাইকার। বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্রাইভেট জেটে অঁরি সেখানে পৌঁছবেন। সোমবার সকালে তার মেডিকেল পরীক্ষা হবে। তাতে উৎরালে চুক্তিতে সই করবেন তিনি। তারপর সমর্থক ও মিডিয়ার সামনে নতুন ক্লাবের জার্সি পড়ে হাজির হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

মাদ্রিদ, ২৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ঘোষণা হয়ে গেছে। এখন স্রেফ আনুষ্ঠানিকতা বাকি। আর তা সারতেই রোববার ন্যু ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন থিয়েরি অঁরি। আর্সেনাল ছেড়ে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় সই করবেন ফরাসি এই স্ট্রাইকার। বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্রাইভেট জেটে অঁরি সেখানে পৌঁছবেন। সোমবার সকালে তার মেডিকেল পরীক্ষা হবে। তাতে উৎরালে চুক্তিতে সই করবেন তিনি। তারপর সমর্থক ও মিডিয়ার সামনে নতুন ক্লাবের জার্সি পড়ে হাজির হবেন। ১৯৯৯ সাল থেকে আর্সেনালের হয়ে খেলা অঁরিকে কিনতে ২৪ মিলিয়ন ইউরো খরচ হয়েছে বার্সেলোনার। সব ঠিকঠাক শেষ হলে লাওনেল মেসি, রোনালদিনহো ও স্যামুয়েল এ'তোকে নিয়ে গড়া বিশ্ব ফুটবলের সবচেয়ে ভীতি জাগানিয়া ফরোয়ার্ড লাইনগুলোর একটিতে জায়গা পেতে লড়বেন অঁরি। কদিন আগে অল্পের জন্য চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে প্রিমেরা লিগার শিরোপা খোয়ানো বার্সা মরিয়া হয়ে উঠেছে এ মৌসুমে দলকে আরো শক্তিশালী করে গড়তে। তাই অঁরির পাশাপাশি আরো শোনা যাচ্ছে রোমায় খেলা রুমানিয়ান সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান শিভু ও মোনাকোতে খেলা আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া টুরের নামও। দুজনেই ন্যু ক্যাম্পে এলেন বলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০১২ঘ.