২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাতেই যাচ্ছেন থিয়েরি অঁরি

ব্যাপারটা আর গুঞ্জনের পর্যায়ে নেই। অন্যভাবে বললে, গুজবটাই সত্যি হয়েছে। বার্সেলোনাতেই যাচ্ছেন থিয়েরি অঁরি। আর্সেনালের এই ফরাসি স্ট্রাইকার শনিবার এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন খবরটা। নিশ্চয়তা মিলেছে আর্সেনালের তরফেও। বার্সেলোনার সঙ্গে অঁরির ট্রান্সফারের ব্যাপারে একটা চুক্তিতে এসেছে বলে জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ফরাসি পত্রিকা 'এল কিপ'কে দেয়া সাক্ষাতকারে অঁরি জানিয়েছেন আগামী চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, "সোমবার মেডিকেল পরীক্ষায় উৎরাতে হবে আমাকে। তবে হ্যাঁ, বার্সেলোনাকে বেছে নিয়েছি আমি। কোনো সই-সাক্ষর দেওয়া না হলেও শুক্রবার দু পক্ষই একটা সমঝোতায় এসেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

প্যারিস, ২৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্যাপারটা আর গুঞ্জনের পর্যায়ে নেই। অন্যভাবে বললে, গুজবটাই সত্যি হয়েছে। বার্সেলোনাতেই যাচ্ছেন থিয়েরি অঁরি। আর্সেনালের এই ফরাসি স্ট্রাইকার শনিবার এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন খবরটা। নিশ্চয়তা মিলেছে আর্সেনালের তরফেও। বার্সেলোনার সঙ্গে অঁরির ট্রান্সফারের ব্যাপারে একটা চুক্তিতে এসেছে বলে জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ফরাসি পত্রিকা 'এল কিপ'কে দেয়া সাক্ষাতকারে অঁরি জানিয়েছেন আগামী চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, "সোমবার মেডিকেল পরীক্ষায় উৎরাতে হবে আমাকে। তবে হ্যাঁ, বার্সেলোনাকে বেছে নিয়েছি আমি। কোনো সই-সাক্ষর দেওয়া না হলেও শুক্রবার দু পক্ষই একটা সমঝোতায় এসেছে।" জানা গেছে ২৪ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে যাচ্ছেন ২৯ বছর বয়সী অঁরি। কেন বার্সাকেই বাছলেন জানিয়েছেন তাও, "তাদের খেলার ধরণ, তাদের ঐতিহ্য ও ইতিহাস এবং স্টেডিয়ামটির কথা ভেবেই বার্সেলোনাকে বেছে নিয়েছি আমি। আশা করছি ওখানে আমি ভালোই থাকব।" এটাই অবশ্য একমাত্র কারণ নয়। বছরখানেক আগেও এই বার্সেলোনার প্রস্তাব হেলায় সরিয়েছিলেন অঁরি। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর অঁরিকে যে কোনো মূল্যে পাওয়ার বাসনা জানিয়েছিল ফ্রাঙ্ক রাইকার্ডের দল। অঁরি জানাচ্ছেন কোচ আর্সেন ওয়েঙ্গার 'গার্নার'দের সঙ্গে তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও প্রভাবিত করেছে তাকে,"আমার জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছেন আর্সেন। দুঃখজনকভাবে তিনি জানিয়েছেন আগামী মৌসুমের শেষে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তা আর নবায়ন করবেন না। তার সিদ্ধান্ত ও সততাকে সম্মান জানাই, কিন্তু আগামী মৌসুমের শেষে আমার বয়স হবে ৩১ আর তখন আর্সেনকে ছাড়া ক্লাবে থাকার কথা ভাবতেই পারছি না।" আর্সেনালের অধিনায়কই শুধু নন, গত আট বছর ধরে তাদের প্রাণভোমরাও ছিলেন অঁরি। এর মাঝে চার মৌসুম 'গানার'দের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি, ৩৬৪ ম্যাচে করেছেন ক্লাব রেকর্ড ২২৬টি গোল। এত দিন আর্সেনালে থাকার পর এই বিচ্ছেদের বেদনা ছুঁয়েছেও তাকে, "আমি আর্সেনাল সমর্থকদের খুব মিস করব। সুখে-দুঃখে সবসময় তাদের পাশে পেয়েছি। ওরা আমার হৃদয়ের মাঝেই থাকবে সারাজীবন। আর্সেনালের সঙ্গে সবসময় আমার একটা বিশেষ বন্ধন থাকবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৪১ ঘ.