২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি ফেডারেশনে নতুন সভাপতি

পাঁচটি ফেডারেশনের সভাপতির শূন্য পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। শূন্য পদ পূরণে মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। শ্যুটিং ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন মেজর জেনারেল আসহাবউদ্দিন। ডিজিএফআইয়ের মহাপরিচালক গোলাম মোহাম্মদকে করা হয়েছে জুডো ফেডারেশনের সভাপতি। দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাপন সচিব ড. আব্দুস সালাম খানকে। শ্রম সচিব আশফাক হামিদ হয়েছেন কুস্তি ফেডারেশনের সভাপতি। ক্যারম ফেডারেশনের হাল ধরছেন টিঅ্যান্ডটির ভারপ্রাপ্ত সচিব শেখ মোহাম্মদ খুরশীদ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- পাঁচটি ফেডারেশনের সভাপতির শূন্য পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। শূন্য পদ পূরণে মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। শ্যুটিং ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন মেজর জেনারেল আসহাবউদ্দিন। ডিজিএফআইয়ের মহাপরিচালক গোলাম মোহাম্মদকে করা হয়েছে জুডো ফেডারেশনের সভাপতি। দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাপন সচিব ড. আব্দুস সালাম খানকে। শ্রম সচিব আশফাক হামিদ হয়েছেন কুস্তি ফেডারেশনের সভাপতি। ক্যারম ফেডারেশনের হাল ধরছেন টিঅ্যান্ডটির ভারপ্রাপ্ত সচিব শেখ মোহাম্মদ খুরশীদ আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০২ ঘ.