২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের শ্যেন নজরে এ'তো

ইউরোপের ঘরোয়া মৌসুম শেষ। ক'দিন বাদেই বসবে ফুটবলার কেনাবেচার হাট। আর তাতে এসি মিলানের বাজার তালিকায় শীর্ষ নামটি স্যামুয়েল এ'তোর। বার্সেলোনার এই স্ট্রাইকারকে যে কোনো মূল্যে পাওয়ার প্রত্যয় শুনিয়েছেন ইতালিয়ান ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট আদ্রিয়ানো গ্যালিয়ানি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতি স্পষ্টই বলেছেন, "আসছে মৌসুমে আমাদের প্রধান লক্ষ্য এ'তো। আর দরদামে মিললে ওকে আমরা পাব। নয়তো রোনালদোসহ এবারের চ্যাম্পিয়নস লিগ জেতা দলটাকেই রেখে দেব আমরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

রোম, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপের ঘরোয়া মৌসুম শেষ। ক'দিন বাদেই বসবে ফুটবলার কেনাবেচার হাট। আর তাতে এসি মিলানের বাজার তালিকায় শীর্ষ নামটি স্যামুয়েল এ'তোর। বার্সেলোনার এই স্ট্রাইকারকে যে কোনো মূল্যে পাওয়ার প্রত্যয় শুনিয়েছেন ইতালিয়ান ক্লাবটির ভাইস-প্রেসিডেন্ট আদ্রিয়ানো গ্যালিয়ানি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতি স্পষ্টই বলেছেন, "আসছে মৌসুমে আমাদের প্রধান লক্ষ্য এ'তো। আর দরদামে মিললে ওকে আমরা পাব। নয়তো রোনালদোসহ এবারের চ্যাম্পিয়নস লিগ জেতা দলটাকেই রেখে দেব আমরা।" গত সপ্তাহে মিলান প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনি জানিয়েছিলেন চেলসি থেকে আন্দ্রে শেভচেঙ্কোকে ফিরিয়ে আনার কথা ভাবছেন তারা। এ ব্যাপারে গ্যালিয়ানির মন্তব্য, "গত ৩০ বছরে প্রেসিডেন্টের সঙ্গে কোনো ব্যাপারেই আমার দ্বিমত হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কে জানে? যে কোনো কিছুই ঘটতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/ ১৬৫৫ঘ.