২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহু দিন পর আবার উত্তেজনার ফুটবল, উপভোগ্য ফুটবল

অনেকদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে আবার সেই দৃশ্য। কালোবাজারিরা পাচঁ---দশ টাকা বেশি টিকেটের দাম হাঁকাচ্ছে, লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ গ্যালারিতে ঢুকছে বি. লিগের সবচেয়ে আকর্ষনীয় আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে। ফুটবলানুরাগীদের এই আগ্রহের ফলে আবাহনী মোহামেডান গ্যালারি মোটামুটি ভর্তি। কিন্তু ম্যাচশেষে কেউ চূড়ান্ত তৃপ্তি নিয়ে ফিরতে পারেননি। কারণ গোলশূন্য এই ম্যাচের পর ২৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছে ঢাকার ফুটবলের দুই পরাশক্তি। অবশ্য মোহামেডান ম্যাচ খেলেছে একটি বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- অনেকদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে আবার সেই দৃশ্য। কালোবাজারিরা পাচঁ---দশ টাকা বেশি টিকেটের দাম হাঁকাচ্ছে, লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ গ্যালারিতে ঢুকছে বি. লিগের সবচেয়ে আকর্ষনীয় আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে। ফুটবলানুরাগীদের এই আগ্রহের ফলে আবাহনী মোহামেডান গ্যালারি মোটামুটি ভর্তি। কিন্তু ম্যাচশেষে কেউ চূড়ান্ত তৃপ্তি নিয়ে ফিরতে পারেননি। কারণ গোলশূন্য এই ম্যাচের পর ২৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছে ঢাকার ফুটবলের দুই পরাশক্তি। অবশ্য মোহামেডান ম্যাচ খেলেছে একটি বেশি। পুরো পয়েন্ট পেলে হয়তো এক পক্ষ দারুণ সন্তুষ্টি নিয়ে ফিরতে পারতো। পয়েন্ট ভাগাভাগিতে দুপক্ষের সন্তুষ্টির জায়গায়ও যে সমতা এসেছে, তাতে বড় অবদান রেফারি মনসুর আজাদের। তার পাল্লায় পড়ে দু--দুবার ধোঁকা খেয়েছেন প্রায় ১৫ হাজার দর্শক। প্রথমবার ৭০ মিনিটে বেলালের লম্বা থ্রো থেকে জাহিদের শট আবাহনীর জালে আশ্রয় নিলে উৎসবমুখর মোহামেডান গ্যালারি ধোঁকা খায় রেফারির ফাউলের বাঁশিতে। তারপর আবাহনী দর্শকদের পালা, খেলা শেষের মিনিট সাতেক আগে এমিলি হেড করে বল মোহামেডানের জালে পৌঁছে দিলেও আজাদের বাঁশিতে কিন্তু গোলের সুর ছিল না। এ নিয়ে খেলা শেষেও বিতর্ক হয়েছে। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু গলা ফাটিয়ে বলেছেন, "রেফারি আমাদের জিততে দেয়নি। কোনো ধাক্কাধাক্কি হয়নি, লাইন্সম্যানও পাতাকা তুলেননি অথচ এমিলির হেডের গোলটা বাতিল করে দিলেন রেফারি মনসুর আজাদ।" সেখানে রেফারির ব্যাখ্যা হচ্ছে, "এমিলি হেড করার আগে মোহামেডান গোলরক্ষক লাইবেরিয়ান জেমসের হাতে ধাক্কা দিয়েছেন।" মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক বেশ কিছুদিন ধরেই রেফারিংয়ের সমালোচনা করে আসছেন বলেই হয়তো এবার রেফারিং নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি, "আমার চোখে জাহিদের শটটা গোল ছিল।" তবে এই মুভের দৃশ্যমান ব্যাখ্যা হচ্ছে, জাহিদের শট নেওয়ার আগেই লাইন্সম্যান আজাদ রহমান পতাকা তুলেছেন, যে কারণে গোলের বাঁশি বাজানো যায়নি। লাইন্সম্যানের পাতাকা তোলার কারণ, "আবাহনী গোলরক্ষকের মারাত