ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হোঁচট খেয়েছে আরামবাগ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ০----১ গোলে হেরেছে ফরাশগঞ্জের কাছে।
দু দলের আগের লড়াইয়ে আরামবাগ ২----০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। রবিনের গোলে তার প্রতিশোধ নিয়েছে ফরাশগঞ্জ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে একমাত্র গোলটি করেছেন রবিন। এ নিয়ে তার গোলসংখ্যা ৬।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০০৯ঘ.
bdnews24