২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ৮ জনকে পাঠানো হচ্ছে টাটা স্পোর্টস একাডেমিতে

দ্বিতীয় দফায় টাটা স্পোর্টস একাডেমিতে পাঠানো হচ্ছে বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ ও তিন কোচকে। আগামী শনিবার তারা ভারতের উদ্দেশ্যে রওনা হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- দ্বিতীয় দফায় টাটা স্পোর্টস একাডেমিতে পাঠানো হচ্ছে বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ ও তিন কোচকে। আগামী শনিবার তারা ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্ণেল আবুল কালাম মোহাম্মদ জাকি জানিয়েছেন, "গত ডিসেম্বরে টাটা একাডেমিতে গিয়ে যাদের উন্নতি হয়েছে তাদের আবার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" নির্বাচিত ৮ জনের মধ্যে আছেন তিন অ্যাথলেট মাসুদুল করিম, মোহন খান ও আল আমিন। সঙ্গে আছেন দুই বক্সার মাহমুদুল আলীম মিঠু ও নাদিম হোসেন। এছাড়া অ্যাথলেটিকসের দুই কোচ গোলাম আম্বিয়া ও মোহাম্মদ রফিকুল এবং বক্সিংয়ের কোচ শাহদাত হোসেনকেও পাঠানো হচ্ছে নিজেদের ক্যারিয়ার উন্নয়নের জন্য। পরে গিয়ে এদের সঙ্গে যোগ দেবেন