২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে নাদালের হ্যাটট্রিক

এবারও ফ্রেঞ্চ ওপেন জেতা হলো না রজার ফেদেরারের। তাকে ৩ --- ৬, ৬ --- ৪, ৩ --- ৬, ৪ --- ৬ গেমে হারিয়ে রোলাঁ গারোয় শিরোপা জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছেন রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

প্যারিস, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) ---- এবারও ফ্রেঞ্চ ওপেন জেতা হলো না রজার ফেদেরারের। তাকে ৩ --- ৬, ৬ --- ৪, ৩ --- ৬, ৪ --- ৬ গেমে হারিয়ে রোলাঁ গারোয় শিরোপা জয়ের হ্যাটট্রিক পূর্ণ করেছেন রাফায়েল নাদাল। রড লেভারের পর প্রথম খেলোয়াড় হিসেবে এক সঙ্গে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা দখলে রাখা -- এই লক্ষ্য পূরণে যতটা দৃঢ়তা থাকলে হালের "ক্লে কোর্টের রাজা" রাফায়েল নাদালকে ঠেকানো যায় রোববার তেমনটি ফেদেরারের খেলায় দেখা যায়নি। স্প্যানিশ প্রতিপক্ষের সার্ভ ব্রেক করার সম্ভাবনা জাগিয়েছেন অসংখ্যবার। প্রত্যেকবার সফল হলে এবারের চ্যাম্পিয়নের নাম যে রজার ফেদেরারই হতো তাতে খুব একটা সন্দেহ নেই। কিন্তু তা হয়নি ২১ বছর বয়সী নাদালের কৃতিত্বেই। গত দুবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সুইডিশ গ্রেট বিয়র্ন বোর্গের (১৯৮০) পর হ্যাটট্রিক পূরণের প্রথম নজীর গড়তে ছিলেন মরিয়া। শেষ পর্যন্ত জয় হয়েছে তারই। ফলে শুধু ফ্রেঞ্চ ওপেনের সাফল্যেই ক্যারিয়ারে মোট তিনটি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জেতা হয়ে গেল নাদালের। এ পর্যন্ত ১২ বারের সাক্ষাতে ৮ বার হারানো হলো বিশ্বসেরা ফেদেরারকে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /২২৪৩ ঘ.