২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে বি. লিগের বঙ্গবন্ধূ স্টেডিয়ামের ম্যাচ স্থগিত

বৃষ্টিতে থেমে গেছে বি. লিগের ঢাকার ম্যাচগুলো। শনিবার রাত থেকে টানা বৃষ্টির জন্য রোববার ও সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার থেকেই বডিলি শিফট হয়ে বি. লিগ শুরু হবে আবার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- বৃষ্টিতে থেমে গেছে বি. লিগের ঢাকার ম্যাচগুলো। শনিবার রাত থেকে টানা বৃষ্টির জন্য রোববার ও সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার থেকেই বডিলি শিফট হয়ে বি. লিগ শুরু হবে আবার । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার আবু নাঈম সোহাগ জানিয়েছেন, "খেলা হলে মাঠের অবস্থা খারাপ হবে, এটা চিন্তা করে বি. লিগের দুদিনের ফুটবল ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এমনিতেই বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার মধ্যেই শুক্রবার খেলা হয়েছে। টানা খেলা হলে মাঠের অবস্থা আরো বেহাল হবে বলেই এই সিদ্ধান্ত। রোববার বঙ্গবন্ধুতে আরামবাগ---ফরাশগঞ্জ ম্যাচ এবং সোমবার আবাহনী----মোহামেডান ম্যাচ হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া ম্যাচদুটো বডিলি শিফট হবে বলেই জানিয়েছে বাফুফে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৮৩০ঘ.