২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিগ্রস্ত ক্রীড়া সাংবাদিকদেরও চিহ্নিত করা হবে

তদন্ত চলছে জাতীয় ক্রীড়া পরিষদের অনিয়মন --- দুর্নীতি নিয়ে। তাতে যোগ হয়েছে নতুন এক বিষয় ---- সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিকদের মধ্যে যারা গত ৫ বছরে পরিষদ থেকে আর্থিক সুযোগ--- সুবিধা নিয়েছেন তাদেরও খুঁজে বের করবে তদন্ত কমিটি। এ খবর জানিয়েছেন এক তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- তদন্ত চলছে জাতীয় ক্রীড়া পরিষদের অনিয়মন --- দুর্নীতি নিয়ে। তাতে যোগ হয়েছে নতুন এক বিষয় ---- সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিকদের মধ্যে যারা গত ৫ বছরে পরিষদ থেকে আর্থিক সুযোগ--- সুবিধা নিয়েছেন তাদেরও খুঁজে বের করবে তদন্ত কমিটি। এ খবর জানিয়েছেন এক তদন্ত কর্মকর্তা। তার মানে, পরিষদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকা সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। অপরাধ হিসেবে ধরা হবে, প্রভাব খাটিয়ে ক্রীড়া পরিষদ থেকে আর্থিক সুবিধা নেওয়া, স্টেডিয়াম মার্কেটে দোকান বরাদ্দ নেওয়া এবং সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌজন্যে পরিষদের টাকায় গোপনে বিদেশ সফর করা। এছাড়া সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে মাসোহারা নেওয়া সাংবাদিকদেরও চিহ্নিত করবে তদন্ত কমিটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৮৩৬ ঘ.