প্যারিস, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- ক্যারিয়ারে শুধু এই একটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপাই জিততে পারেননি তিনি। এবার কি ফ্রেঞ্চ ওপেনের আরাধ্য শিরোপাটা মুঠোবন্দী করতে পারবেন রজার ফেদেরার? সেই লক্ষ্য থেকে এখন মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রাশিয়ার নিকোলাই ডাভিডেঙ্কোকে ৭ --- ৫, ৭ --- ৬, ৭ --- ৬ গেমে হারিয়ে স্বপ্ন পূরণের শেষ ধাপে পৌঁছানোর পাশাপাশি একটা রেকর্ডও গড়েছেন ফেদেরার। টানা ৮টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি। তিরিশের দশকে জ্যাক ক্রফোর্ডের টানা ৭ বার ফাইনালে ওঠার রেকর্ডটা গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে স্পর্শ করেছিলেন এই সুইস। ফাইনালে তার প্রতিপক্ষ টুর্নামেন্টের গত দু বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। অন্য সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ৭ --- ৫, ৬ --- ৪, ৬ --- ২ গেমে সার্বিয়ার নোভাক দিওকোভিচকে হারিয়েছেন। এই নাদালের কাছেই ফ্রেঞ্চ ওপেনের গত আসরের ফাইনালে হার মেনেছিলেন ফেদেরার। অর্থাৎ ১০টি গ্র্যান্ড স্লাম জিতে নিয়ে মাত্র ২৫ বছর বয়সেই সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে যাওয়া ফেদেরারের সামনে এখন প্রতিশোধের সুযোগ। অন্যদিকে সা
bdnews24