২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেনিন ও ইভানোভিচ

গত সপ্তাহেই বলেছিলেন ক্লে কোর্টে খেলতে বেশ অস্বস্তি বোধ করেন তিনি। বৃহস্পতিবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে সেই অস্বস্তি যেন ফুটে উঠলো মারিয়া শারাপোভার র‌্যাকেটে। বিশ্বের দু নম্বর খেলোয়াড়কে প্রথম সেমিফাইনালে বলতে গেলে দাঁড়াতেই দেননি সার্বিয়ার আনা ইভানোভিচ। মাত্র ৬৫ মিনিটে ৬ --- ২, ৬ --- ১ গেমে ম্যাচটা জিতে নিয়ে ক্যারিয়ারে প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি। কোনো সার্বিয়ানেরও এটাই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

প্যারিস, ৭ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)-- গত সপ্তাহেই বলেছিলেন ক্লে কোর্টে খেলতে বেশ অস্বস্তি বোধ করেন তিনি। বৃহস্পতিবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে সেই অস্বস্তি যেন ফুটে উঠলো মারিয়া শারাপোভার র‌্যাকেটে। বিশ্বের দু নম্বর খেলোয়াড়কে প্রথম সেমিফাইনালে বলতে গেলে দাঁড়াতেই দেননি সার্বিয়ার আনা ইভানোভিচ। মাত্র ৬৫ মিনিটে ৬ --- ২, ৬ --- ১ গেমে ম্যাচটা জিতে নিয়ে ক্যারিয়ারে প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি। কোনো সার্বিয়ানেরও এটাই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। শনিবার অনুষ্ঠেয় ফাইনালে ইভানোভিচের প্রতিপক্ষ মেয়েদের র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা জাস্টিন হেনিন। অন্য সেমিফাইনালেও কোনো লড়াই হয়নি। ইভানোভিচের স্বদেশী ইয়েলেনা ইয়ানকোভিচকে ৬ --- ২, ৬ --- ২ গেমে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনে হ্যাটট্রিক শিরোপা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পৌঁছে গেছেন হেনিন। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২১৫২ ঘ.