৭ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচেই ডেভিড বেকহামের ফিরে আসার ইঙ্গিত পেয়েছিল ইংল্যান্ড। ফেরা মানে বেকহামের পুরোনো রূপে ফেরা। তা সেই ম্যাচে জেতাতে না পারলেও ইওরো বাছাইপর্বে ইংল্যান্ডকে দারুণ এক জয় এনে দিয়ে নিশ্চিত করেছেন তার নায়কোচিত প্রত্যাবর্তন। বেকহামের তৈরি দুটোসহ মোট ৩ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার বাছাইপর্বের অন্য ম্যাচগুলোতে সব ফেবারিটই জিতেছে। ফ্রান্স, ইতালি, জার্মানি --- ফুটবলের এই তিন পরাশক্তিও পেরিয়ে গেছে বাধা।
তালিনে অনুষ্ঠিত ম্যাচের ৩৭ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেয় জো কোল --- এর গোল। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন ২০০৬ বিশ্বকাপের পর বাদ পড়ে এই ম্যাচেই জাতীয় দলে ফেরা বেকহাম। ডান প্রান্ত থেকে তার বাড়ানো দুর্দান্ত ক্রস থেকেই প্রথমে পিটার ক্রাউচ আর তারপর মাইকেল ওয়েন গোল করে নিশ্চিত করেন ইংল্যান্ডের জয়। এই জয়ের ফলে গ্র"প 'ই' --- তে ১৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড এখন চতুর্থ স্থানে। ১৭ পয়েন্ট নিয়ে এ মুহুর্তে শীর্সে আছে ক্রোয়েশিয়া ও ইসরায়েল। তাদের পেছনেই রাশিয়া। তাদের পয়েন্ট ১৫। নিজেদের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে ক্রোয়েশিয়া ও রাশিয়া আর ইসরায়েল ২ --- ০ গোলে হারিয়েছে অ্যান্ডোরা আইল্যান্ডকে। অবশ্য তিন দলের পেছনে থাকলেও গ্র"পের শীর্ষ দুদলের একটি হয়ে মূলপর্বে খেলার খুব ভালো সম্ভাবনা আছে ইংল্যান্ডের। শেষ পাঁচ ম্যাচের চারটিই দেশের মাটিতে খেলবে তারা।
১৯৮৪ ও ২০০০ --- এর চ্যাম্পিয়ন ফ্রান্সের জয়টা একেবারেই সহজ হয়নি। জর্র্জিয়াকে ১ --- ০ গোলে হারিয়েছে তারা। ফ্রাঙ্ক রিবেরির ক্রস থেকে ৩৩ মিনিটে দলের পক্ষে মহামূল্যবান গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার সামির নাসরি। এ ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ায় ফ্রান্সের মোট পয়েন্ট ১৮। তা নিয়ে গ্র"প 'বি' -- র শীর্ষে আছে তারা। তারপরই বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বুধবার লিথুনিয়াকে ২ --- ০ গোলে হারানোয় তাদের পয়েন্ট এখন ১৬। তৃতীয় স্থানে আছে একই দিনে ফারাও আইল্যান্ডকে ২ --- ০ গোলে হারানো স্কটল্যান্ড।
গ্র"প 'ডি' -- তে জার্মানি ২ -- ১ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে।
১৯ পয়েন্ট নিয়ে তারাই এখন গ্র"পের শীর্ষে। দ্বিতীয় আর তৃতীয় স'ানে আছে চেক রিপাবলিক ও আয়ারল্যান্ড।
গ্র"প 'সি' --- তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটের গোলে মলদোভার (২ --- ১) কাছ থেকে পুরো পয়েন্ট কেড়ে নিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন গ্রিস। ফলে গ্র"পের শীর্ষ স্থান ধরে রেখেছে তারা ১৮ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে আছে তুরস্ক ও নরওয়ে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৫৪৫ ঘ.
bdnews24