২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিদেশীর গোলে আরামবাগের বড় জয়

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বি. লিগে আরামবাগ ৩----০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে স্বাগতিক আবাহনী পেয়েছে ১২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বি. লিগে আরামবাগ ৩----০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে স্বাগতিক আবাহনী পেয়েছে ১২ পয়েন্ট। তিন গোলই করেছেন আরামবাগের তিন বিদেশী। ম্যাচের ১৪ মিনিটের মাথায় দল এগিযে যায় কেনিয়ান নিকোডিমাসের গোলে। ৪৮ মিনিটে দ্বিতীয় গোল করেছেন কেনিয়ার থমাস। পরের মিনিটেই শেষ গোলটি করেছেন উগান্ডার বাতামবুজে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪২ঘ.