বার্সেলোনা, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনায় খেলার সুবাদে এই মাঠ তার প্রায় হাতের তালুর মতো পরিচিত। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে জ্বলে উঠলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ১ --- ২ গোলে পিছিয়ে পড়েও মেসির দু বারের লক্ষ্যভেদ ৪ --- ৩ গোলের দারুণ এক জয় এনে দিয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু ব্রাজিল জিততে পারেনি প্রীতি ম্যাচে। তুরস্কের বিপক্ষে তাদের ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
শনিবার সুইজারল্যান্ডের সঙ্গে ১ --- ১ গোলে ড্র করা আর্জেন্টিনা আলজেরিয়ার সঙ্গে এগিয়ে যায় শুরুতেই। বক্সের মধ্যে ডিয়েগো মিলিতোকে করা ফাউল থেকে প্রাপ্ত পেনাল্টির সদ্ব্যবহার করতে ভুল হয়নি কার্লোস তেভেজের (১ --- ০)। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক রবার্তো আবোনদেনজিয়েরির ভুলে ৯ মিনিট পরই ইয়াহিয়ার লক্ষ্যভেদে ম্যাচে ফেরে আলজেরিয়া। এবং বিরতির মিনিট তিনেক আগে বুগেরা সবাইকে চমকে দিয়ে এগিয়েও নেন তাদের।
এই গোলটি যেন চাবুকের আঘাতে জাগিয়ে তোলে আর্জেন্টিনাকে। বিশেষ করে মেসিকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গতি ও স্কিল দিয়ে আলজেরীয় ডিফেন্সকে একেবারে ছিন্নভিন্ন করে দেন তিনি। ৫১ মিনিটে মেসির দুর্দান্ত এক শট পোস্টে বাধা না পেলে তখনই ম্যাচে ফিরতে পারতো দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তিন মিনিট পর সেই হতাশা ঘুচে যায় তাদের। বক্সের মধ্যে বিপজ্জনকভাবে ঢুকে পড়া মেসিকে ফাউল করায় বেজে ওঠে রেফারির বাঁশি। মেসির গোলে সমতায় ফেরে ম্যাচ। দুই মিনিট পর আবার আর্জেন্টাইনদের গোলোৎসব। ডান দিক থেকে হাভিয়ের জানেত্তির ক্রস জালে পাঠাতে সমস্যা হয়নি এস্তেবান ক্যাম্বিয়াসোর। ৭৩ মিনিটে ম্যাচে মেসির দ্বিতীয় গোলে নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার জয়। শেষ বাঁশির কিছুক্ষণ আগে আলজেরিয়ার বেলহাজ একটি গোল ফিরিয়ে দিলেও তা আর্জেন্টিনার জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
কোপা আমেরিকার প্রস্তুতি যেহেতু তাই তুরস্কের সঙ্গে ম্যাচটাতে রোনালদিনহো এবং কাকাকে বেঞ্চে বসিয়ে রেখে খেলতে নেমেছিল ব্রাজিল। এই দুজন কোপায় খেলবেন না, সেখানে খেলবেন যারা তারা কতোটা তৈরি সেটা দেখতে চেয়েছিলেন ব্রাজিলের কোচ দুঙ্গা। এবং যা দেখলেন সেটা ভয় পাওয়ার মতোই। পুরো প্রথমার্ধ ব্রাজিল দল একেবারে নি
bdnews24