২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের নতুন কোচ ক্লডিও রেইনারি

শোনা যাচ্ছিল মার্সেলো লিপ্পির কথা। কিন্তু ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো লিপ্পি রাজি না হওয়ায় তার কাছে প্রস্তাব রাখে জুভেন্টাস। ক্লডিও রেইনারি তাদের ফেরাননি। তিন বছরের জন্য চুক্তি করেছেন ইতালিয়ান ক্লাবটির সঙ্গে, সেই সুবাদে সোমবার থেকে তিনিই জুভেন্টাসের নতুন কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

মিলান, ফ্রান্স, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- শোনা যাচ্ছিল মার্সেলো লিপ্পির কথা। কিন্তু ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো লিপ্পি রাজি না হওয়ায় তার কাছে প্রস্তাব রাখে জুভেন্টাস। ক্লডিও রেইনারি তাদের ফেরাননি। তিন বছরের জন্য চুক্তি করেছেন ইতালিয়ান ক্লাবটির সঙ্গে, সেই সুবাদে সোমবার থেকে তিনিই জুভেন্টাসের নতুন কোচ। ইতালিয়ান সিরি এ'তে বছরটা খুব ভালো কাটেনি রেইনারির। কোনো রকমে অবনমন থেকে রক্ষা করেছেন পার্মাকে। তারপরই গত বৃহস্পতিবার সরে দাঁড়িয়েছেন পার্মা কোচের পদ থেকে। নতুন চাকরির জন্য একটুও অপেক্ষায় থাকতে হয়নি তাকে। ইতালির ছোট দল কাম্পানিয়ার হয়ে ক্যারিয়ার শুরু করা এই কোচ ক্যালিয়ারি, নাপোলি, ফিয়োরেন্তিনা,ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি হয়ে এসেছিলেন পার্মাতে। তার নতুন ঠিকানা এখন জুভেন্টাস। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২২৩৫ ঘ.