২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলহীন মোহামেডান---শেখ রাসেল ম্যাচ

ঢাকা মোহামেডান ০ : শেখ রাসেল ০ মোহামেডান খারাপ খেলেছে, আবার গোলের সহজ সুযোগও পেয়েছে। আর প্রতিপক্ষ শেখ রাসেল বরাবরের মতোই ''প্রথমার্ধের দল'' হিসেবেই খেলেছে। কিন্তু ওই সময়ে গোল বের করতে না পারায় ম্যাচের পরিণতি গোলশূন্য ড্র। মানে বি. লিগে দুদলের লড়াইয়ে কেউ জিততে পারেনি; প্রথম লেগের সাক্ষাতে ১----১ গোলে ড্র হয়েছিল এই ম্যাচ। এতে করে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান যুগ্মভাবে শীর্ষে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে। সমসংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ৩ ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) ----- ঢাকা মোহামেডান ০ : শেখ রাসেল ০ মোহামেডান খারাপ খেলেছে, আবার গোলের সহজ সুযোগও পেয়েছে। আর প্রতিপক্ষ শেখ রাসেল বরাবরের মতোই ''প্রথমার্ধের দল'' হিসেবেই খেলেছে। কিন্তু ওই সময়ে গোল বের করতে না পারায় ম্যাচের পরিণতি গোলশূন্য ড্র। মানে বি. লিগে দুদলের লড়াইয়ে কেউ জিততে পারেনি; প্রথম লেগের সাক্ষাতে ১----১ গোলে ড্র হয়েছিল এই ম্যাচ। এতে করে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান যুগ্মভাবে শীর্ষে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে। সমসংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচের শুরু থেকেই মোহামেডান ছন্দহীন। আর শেখ রাসেল যথারীতি শুরুতে উজ্জ্বল; তখন তারা কয়েকবার মারাত্মক পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল মোহামেডানের গোলরক্ষক হিমেলকে। ২৫ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে ডান দিক থেকে ইগির মোহাম্মদের চমৎকার এক ফ্রি কিক দারুন নৈপুন্যের সঙ্গে পাঞ্চ করে দেন হিমেল। পরের মিনিটেই তিনি ঠেকিয়েছেন পাপ্পুর বাঁ পায়ের তীব্র শট। তারপর ৬০ মিনিটে গিয়ে কাউন্টার অ্যাটাক থেকে শেখ রাসেলের ইউসুফ আলী প্রতিপক্ষের ফাঁকা ডিফেন্সে হানা দিয়ে গোলের সহজ সুযোগটি তৈরি করে নিয়েছিলেন। তখনও অবিশ্বাস্য নৈপুন্য দিয়ে ত্রাতা হয়েছেন হিমেল। ওই আক্রমনের মধ্য দিয়েই শেষ হয়ে যায় শেখ রাসেলের সব চোটপাট। এ আর নতুন কী, প্রায় প্রত্যেক ম্যাচেই দেখা গেছে, প্রথমার্ধের পর তারা চার্জহীন ব্যাটারি। তখন দলের স্বদেশীদের সঙ্গে মরোক্কোর চার ফুটবলারও যেন স্ট্যামিনার ঘাটতিতে ভুগতে থাকেন। এই সুযোগে মোহামেডানের নাইজেরিয়ানরা জেগে ওঠেন এবং দখল করে নেন মাঝমাঠ। ৭৮ মিনিটে তাদের প্রথম সুযোগ তৈরি হয় বাঁদিক থেকে নেওয়া পলের ফ্রি কিকে। তাতে আরেক নাইজেরিয়ান এমেকার হেড রাসেলের গোলরক্ষক শকিলের হাতে লাগার পর চূড়ান্তভাবে ঠেকিয়ে দেয় ক্রসবার। মিনিট দুয়েক পরেই আরেকবার জটলার সৃষ্টি হয় শেখ রাসেলের গোলমুখে, কিন্তু পক্ষ---বিপক্ষ মিলিয়ে ১৫ জোড়া পা ফাঁকি দিয়ে বল গোললাইন অতিক্রম করতে পারেনি। যেমন এমেকার শটটি গিয়ে লাগে দুই ডিফেন্ডারের পায়ে, এভাবে জটলার মধ্য থেকে আরো দুটো চেষ্টা ব্যর্থ হওয়ার পর জাহিদের শটে সর্বশেষ প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ক্রসবার। ওই দুটোই মোহামেডানের গোল পাওয়ার মতো আক্রমণ। এরপর তারা যা খেলেছে তাতে শেখ রাসেলের জন্য ভয়ের কিছুই ছিল না। অথচ রাসেলের খেলোয়াড়রা তখন হাঁপাতে হাঁপাতে শেষ বাঁশির অপেক্ষায় ছিল। কারণ ৩ পয়েন্ট নয়, ১ পয়েন্টে সন্তুষ্ট থাকাটাই শেখ রাসেলের মানসিকতা। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/এমএম/২১৫২ঘ.