২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো বাছাইপর্বে ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের জয়

একদিকে ইউরো ২০০৮ --- এর বাছাইপর্ব, আরেকদিকে প্রীতি ম্যাচের ছড়াছড়ি। সবমিলিয়ে ফুটবলময় এক দিন। তাতে ইউরো বাছাইপর্বে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ ফ্রান্স, তৃতীয় হওয়া জার্মানি আর কখনোই বিশ্বকাপ না জিতলেও ফুটবলের চিরকালীন পরাশক্তি স্পেন। প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ভাগ্যে অবশ্য জয় জোটেনি। সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- একদিকে ইউরো ২০০৮ --- এর বাছাইপর্ব, আরেকদিকে প্রীতি ম্যাচের ছড়াছড়ি। সবমিলিয়ে ফুটবলময় এক দিন। তাতে ইউরো বাছাইপর্বে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, রানার্সআপ ফ্রান্স, তৃতীয় হওয়া জার্মানি আর কখনোই বিশ্বকাপ না জিতলেও ফুটবলের চিরকালীন পরাশক্তি স্পেন। প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ভাগ্যে অবশ্য জয় জোটেনি। সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে তারা। শনিবার ইউরো ২০০৮ --- এর বাছাইপর্বে দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে জার্মানি। নুরেমবার্গে ফুটবলের চুনোপুঁটি সান মারিনোকে ৬ --- ০ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয় আবার গ্র"প ডি --- র শীর্ষে তুলে দিলেও জার্মানীর তাতে সন্তুষ্ট হওয়ার কথা নয়। গত সেপ্টেম্বরে একই দলকে তারা ১৩ গোলে চাপা দিয়েছিল! ইউক্রেনকে ০ --- ২ গোলে হারিয়ে গ্র"প বি --- র শীর্ষে উঠেছে ফ্রান্স। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে দলের পক্ষে গোল দুটো করেছেন ফ্রাঙ্ক রিবেরি আর নিকোলাস আনেলকা। এ জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্র"প বি --- র শীর্ষে উঠে গেছে ফ্রান্স। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। শনিবার আরেক ম্যাচে ফিলিপ্পো ইনজাগির দু গোলে ফারো আইল্যান্ডকে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ওদিকে বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেয়ে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা বাড়িয়েছে স্পেন। গ্র"প এফ --- এ লাটভিয়াকে ০ --- ২ গোলে হারিয়েছে তারা। রিগায় অনুষ্ঠিত এ ম্যাচে স্বাগতিক লাটভিয়া ৪৫ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ে ডিফেন্ডার আর্তুর জাকরেভস্কির আত্মঘাতি গোলে। পরে জাভি আলোন্সোর গোলে জয় এবং ১২ পয়েন্ট নিয়ে গ্র"পের তৃতীয় স্থানে ওঠার স্বস্তিও পেয়ে যায় স্পেন। বাছাইপর্বের সবচেয়ে জমজমাট ম্যাচটি হচ্ছিল ডেনমার্ক আর সুইডেনের মধ্যে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে এক ডেনিশ সমর্থক মাঠে ঢুকে রেফারিকে মারতে গেলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে একসময় সহজ জয়েরই স্বপ্ন দেখছিল সফরকারী সুইডেন। এক পর্যায়ে ৩ --- ০ গোলে এগিয়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ৩ --- ৩ সমতা নিয়ে আসে ডেনমার্ক। এত সুন্দর ম্যাচেও শেষ মিনিটে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। রেফারি হারবার্ট ফান্ডেল সুইডেনকে পেনাল্টি দিলে দৌড়ে মাঠে ঢুকে তাকে ঘুষি মারে এক উন্মত্ত দর্শক। ওই ঘটনার পর আর খেলা হয়নি। বাসেলে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৫০ মিনিটে এগিয়ে দিয়েছিল কার্লোস তেভেজের গোল। কিন্তু ওই এক গোল জয় এনে দিতে পারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ৬৩ মিনিটে গোল শোধ করে দেন মার্কো স্ট্রেলার। অন্য দুটো প্রীতি ম্যাচে মেক্সিকো ৪ --- ০ গোলে ইরানকে আর কোস্টারিকা ২ --- ০ গোলে হারিয়েছে চিলিকে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২০২২ ঘ.