২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগে রহমতগঞ্জের প্রথম জয়

নিজেদের একাদশ ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল রহমতগঞ্জ। শনিবার তারা ২----১ গোলে হারিয়েছে আরামবাগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ২ ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) ---- নিজেদের একাদশ ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল রহমতগঞ্জ। শনিবার তারা ২----১ গোলে হারিয়েছে আরামবাগকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১৭ মিনিটে রহমতগঞ্জ এগিয়ে যায় ফ্রান্সিসের গোলে। মিনিট দশেক পরে ডমিনিক সেই গোল শোধ করে ম্যাচে ফিরিয়ে আনেন আরামবাগকে। তারপর ম্যাচের পরিণতি যখন ড্র বলেই মনে হচ্ছিল তখনই গোল খেয়ে বসে আরামবাগ। খেলা শেষের মিনিট দশেক আগে মোহাম্মদ মামুন জয়সূচক গোল করে বি. লিগে প্রথম জয় উপহার দেন রহমতগঞ্জকে। এই জয়ে তাদের সংগ্রহ ১১ খেলায় মাত্র ৫ পয়েন্ট। আর সমসংখ্যক ম্যাচে আরামবাগ পেয়েছে ১৩ পয়েন্ট। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/২১১৬ ঘ.