২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগে ফরাশগঞ্জকে হারাতেই পারেনি ব্রাদার্স

ফিরতি লিগেও ব্রাদার্স ১----১ গোলে ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে। আগের লেগে দুদলের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এবারের ড্র ম্যাচের ফল হচ্ছে, ব্রাদার্স ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠস্থানে আর সমসংখ্যক ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ১১ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ----- ফিরতি লিগেও ব্রাদার্স ১----১ গোলে ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে। আগের লেগে দুদলের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এবারের ড্র ম্যাচের ফল হচ্ছে, ব্রাদার্স ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠস্থানে আর সমসংখ্যক ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ১১ পয়েন্ট। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতেই গোল আদায় করে নেয় ব্রাদার্স। ১৩ মিনিটে নাইজেরিয়ান জুনিয়র পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ২৯ মিনিটে সেই গোল শোধ করে পুমা ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন ফরাশগঞ্জকে। তারপর থেকেই রক্ষণাত্মক মেজাজে খেলে যায় তারা এবং তা ভেদ করে গোল আদায় করতে না পারা ব্রাদার্সকে শেষপর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। খুলনায়ও একই ব্যবধানে ড্র হয়েছে চট্টগ্রাম আবাহনী ও খুলনা আবাহনীর ম্যাচটি। ৩১ মিনিটে স্বাগতিকরা গোল পেয়ে যায়। হাদির ফ্রিকিক তাজুলের পায়ে লেগে দিক পরিবর্তন করে চট্টগ্রাম আবাহনীর জালে আশ্রয় নিলে স্বাগতিক দর্শকরা আনন্দে মেতে উঠে। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে সেই গোল শোধ করেন আব্রাহাম। খুলনা আবাহনীর ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে এই লাইবেরিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/২০৫৭ঘ.