২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের পরাজয়ের শোধ তুলেছে মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা ২ : চট্টগ্রাম মোহামেডান ১ প্রথম লেগে হারের শোধ তুলেছে মুক্তিযোদ্ধা। বি. লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই বৃহস্পতিবার তারা ২----১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- মুক্তিযোদ্ধা ২ : চট্টগ্রাম মোহামেডান ১ প্রথম লেগে হারের শোধ তুলেছে মুক্তিযোদ্ধা। বি. লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই বৃহস্পতিবার তারা ২----১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মুক্তিযোদ্ধা। মনি, হাসান আল মামুন ও আরমান মিয়ার মতো তারকাদের একাদশের বাইরে রেখেই খেলতে নেমেছিল মুক্তিযোদ্ধা। তারা খেলা শুরুর ১২ মিনিটের মাথায় গোল আদায় করে নেয়। ডানদিক থেকে টিটুর চমৎকার ক্রসে আলফাজ পা ছোঁয়ানোর আনুষ্ঠানিকতাটুকু সেরে ১---০ গোলে এগিয়ে দেন দলকে। ২৫ মিনিটে দ্বিতীয় গোল করেন পারভেজ বাবু, এনামুলের শট চট্টগ্রাম মোহামেডানের ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে বাবুর শট পোস্ট ঘেঁষে গোলে জমা হয়। ২----০ গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে আর খুঁজে পাওয়া যায়নি প্রথমার্ধের বাকি সময়টুকুতে। কিন্তু সেই দলই আবার উজ্জিবীত হয়ে শুরু করে দ্বিতীয়ার্ধ। তার ফল ৫৮ মিনিটের পেনাল্টি। মোহামেডানের জুবাহ মোমলুকে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার দীন মোহাম্মদ মারাত্মক ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আসিফ গোল করে ব্যবধান কমানোর পর মোহামেডান আরেকটি গোলের জন্য মরীয়া হলেও শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/২১৫৫ঘ.