২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরটাও ইন্টারেই থাকছেন ক্রেসপো

ইন্টারমিলানকে ১৫তম বারের মতো ইতালিয়ান লিগ জেতানোয় তার অবদান ১৪ গোল। আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপোকে কী করে ছাড়তে চায় ইন্টার! তবু ইতালিয়ান ক্লাবটির করারও কিছু ছিলনা, ধারে এনে খেলিয়ে লাভ তো কম হয়নি, এখন ক্রেসপোর আসল ক্লাব চেলসি যদি তাকে ফিরিয়ে নিতেই চায় তাহলে কী আর করা যাবে! যা হোক, শেষ পর্যন্ত চেলসি তাদের আগের চুক্তি অনুযায়ীই চলার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে, আগামী বছরটাও ইন্টার মিলানেই থাকছেন ক্রেসপো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মিলান, ৩১ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- ইন্টারমিলানকে ১৫তম বারের মতো ইতালিয়ান লিগ জেতানোয় তার অবদান ১৪ গোল। আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপোকে কী করে ছাড়তে চায় ইন্টার! তবু ইতালিয়ান ক্লাবটির করারও কিছু ছিলনা, ধারে এনে খেলিয়ে লাভ তো কম হয়নি, এখন ক্রেসপোর আসল ক্লাব চেলসি যদি তাকে ফিরিয়ে নিতেই চায় তাহলে কী আর করা যাবে! যা হোক, শেষ পর্যন্ত চেলসি তাদের আগের চুক্তি অনুযায়ীই চলার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে, আগামী বছরটাও ইন্টার মিলানেই থাকছেন ক্রেসপো। ক্রেসপো লাৎসিও থেকে ইন্টারেই এসেছিলেন ২০০২ সালের সেপ্টেম্বরে। তারপরই চলে যান চেলসিতে। কিন্তু ইংলিশ ক্লাবটিতে একেবারেই মানিয়ে নিতে পারছিলেন না। সে কারণে ২০০৪ -- ০৫ মৌসুমে তাকে ধারে এসি মিলানে খেলার সুযোগ দেয় চেলসি। পাল্টে যায় ভাগ্য। ইতালিতে বেশ ভালো একটা মৌসুম কাটানোয় তাকে ফেরত চান চেলসি ম্যানেজার হোসে মরিনহো। ফিরে এসে কিন্তু মন্দ খেলেননি ইংলিশ প্রিমিয়ার লিগে। ওদিকে ইন্টার মিলানের একজন ভালো স্ট্রাইকার দরকার। তাদের আগ্রহ দেখে ২০০৬ সালের আগস্টে দুবছরের জন্য চুক্তি ক্রেসপোকে আবার ইতালিতে খেলতে পাঠায় চেলসি। তো আবার ইতালিতে এসে সফল হওয়ায় আর ওদিকে চেলসি প্রিমিয়ার লিগ জিততে না পারায় ইন্টার আশঙ্কা করছিল তার স্ট্রাইকারকে আবার ফেরত চাইতে পারেন মরিনহো। কিন্তু বুধবার নিজেদের ওয়েবসাইটে স্বস্তিদায়ক এক খবর প্রকাশ করেছে ইন্টার, যার মূল কথাই হলো ক্রেসপো থাকছেন ইতালিতে,"এফ সি ইন্টারনাজিওনাল চেলসির পাঠানো একটা ফ্যাক্স -- বার্তা পেয়েছে যাতে বলা হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো দু বছরের চুক্তির দ্বিতীয় বছরও নেরাজ্জুরিতে থাকতে পারেন।" খবর শুনে হার্নান ক্রেসপোর খুশি আর ধরে না," আমি খুবই খুশি। আসলে আমিও ইন্টারেই থাকতে চাচ্ছিলাম।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৪৪৬ ঘ.