২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি কমলো রোনালদিনহোর

দু ম্যাচ নয়, স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে রোনালদিনহোকে। লিগে হ্যাটট্রিক শিরোপার পথে ছুটে চলা 'বার্সা'র জন্য নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 01:30 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

লন্ডন, ৩০ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- দু ম্যাচ নয়, স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হবে রোনালদিনহোকে। লিগে হ্যাটট্রিক শিরোপার পথে ছুটে চলা 'বার্সা'র জন্য নিঃসন্দেহে এটা একটা সুসংবাদ। গত শনিবার গেটাফের ডিফেন্ডার ডেভিড বেলেনগারকে পেছন থেকে লাথি মারার অপরাধে লালকার্ড পেয়েছিলেন রোনালদিনহো। সেই সঙ্গে দুই ম্যাচের সাসপেনশনের শাস্তিও নেমে এসেছিল দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের ওপরে। যার একটাই অর্থ, লিগের বাকি দুটো ম্যাচ রোনালদিনহোকে ছাড়াই খেলতে হতো 'বার্সা' কে। স্বাভাবিকভাবেই এমন কঠিন শাস্তি মেনে না নিয়ে এর বিরুদ্ধে আবেদন করেছিল ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটিও শাস্তিটা পুনর্বিবেচনা করার সময় দেখেছে, সেদিন এক নাগাড়ে ফাউল করে বেলেনগারই লাথি মারার জন্য উসকানি দিয়েছেন রোনালদিনহোকে। সেই বিবেচনা থেকেই ব্রাজিলিয়ান তারকার শাস্তির মেয়াদ এক ম্যাচে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অর্থাৎ আগামী ১০ জুন নিজেদের মাঠে এসপানিওলের বিপে ম্যাচটাই শুধু মিস করতে হচ্ছে রোনালদিনহোকে। পরের সপ্তাহে ইতিমধ্যে প্রিমেরা লিগা থেকে অবনমিত জিমন্যাস্টিকের সঙ্গে বার্সেলোনার শেষ ম্যাচে খেলতে পারবেন তিনি। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এসি/১৯১১ ঘ.