২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীন ডানোন নেশন কাপের চূড়ান্ত পর্বে ছয় জেলা দল

গ্রামীন ডানোন নেশন কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ ও ঝিনাইদহ। এই ছয়টি দল নিয়েই ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। যারা চ্যাম্পিয়ন হবে তারাই ফ্রান্সে নেশন কাপ খেলার সুযোগ পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 08:31 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

১১ বছর থেকে ১২ বয়সী ফুটবলারদের এই টুর্নামেন্টে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ফাইনালে সোমবার চট্টগ্রাম জেলা ১-----০ গোলে হারিয়েছে মুন্সিগঞ্জকে। একমাত্র গোলটি করেছে আবু জাহেদ টিপু। চাঁপাইনবাবগঞ্জে স্বাগতিকরা ৬----১ গোলে হারিয়েছে নওগাঁ জেলাকে। ময়নার হ্যাটট্রিক ছাড়াও নাঈম দুটি এবং স্মরণ একটি গোল করেছে। নওগাঁর পক্ষে একমাত্র গোলটি করেছে রফিকুল ইসলাম। খুলনায় স্বাগতিকরা ১----০ গোলে হারিয়েছে বরিশাল জেলাকে। গোল করেছে লিটু। মানিকগঞ্জে ঢাকা জেলা ২----০ গোলে হারিয়েছে মানিকগঞ্জকে। বিজয়ী দলের নির্ঝর ও রুবেল একটি গোল করেছে। শেরপুরে নারায়ণগঞ্জ জেলা ১----০ গোলে হারিয়েছে নেত্রকোণাকে। ঝিনাইদহে স্বাগতিকরা নির্ধারিত সময়ে চুয়াডাঙ্গার সঙ্গে ড্র করলেও টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয়েছে।