২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুন্দেসলিগা জিতলো স্টুটগার্ট

জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে ভিএফবি স্টুটগার্ট। শনিবার রাতে ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল লিগের শেষ রাউন্ডের খেলায় তারা ২-১ গোলে হারিয়েছে এনার্জি কোটবাসকে। এই জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী শালকে জিরো ফোর---এর চেয়ে দু পয়েন্ট এগিয়ে থেকে ১৫ বছর পর শিরোপা জিতেছে ভিএফবি। জার্মান লিগে এটি তাদের তৃতীয় শিরোপা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:13 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এদিকে একই দিনে স্প্যানিশ প্রিমেরা লিগার এক ম্যাচে জোয়াকিনের দেওয়া একমাত্র গোলে রিয়াল মায়োর্কাকে হারিয়ে শিরোপা জয়ের ক্ষীণ সম্ভাবনাটুকু ধরে রেখেছে ভ্যালেন্সিয়া। এই জয় তিন ম্যাচ হাতে থাকতে তাদের নিয়ে গেছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এক পয়েন্ট পেছনে। তবে রিয়াল ও বার্সার হাতে রয়েছে চারটি করে ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট মিলানের দিনটা কিন্তু মোটেই অমন সুখের কাটেনি। শনিবার ইতালিয়ান সিরি ‘এ’---র ম্যাচে নিজেদের মাঠেই তারা ২---৩ গোলে হেরে গেছে উদিনেসের কাছে। সান্ত্বনা একটাই, এদিন তারা আসলে খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে প্রথম একাদশের সব কজন খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছেন তাদের কোচ কার্লো অ্যানচেলত্তি।