এফএ কাপে চেলসি চ্যাম্পিয়ন
এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ডাবল’ জয়ের স্বপ্ন ভেঙ্গে দিলেন দিদিয়ের দ্রগবা।
শনিবার লন্ডনের নিউ ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর দেওয়া একমাত্র গোলে চেলসি হারিয়েছে ম্যানইউকে। নির্ধারিত ৯০ মিনিট গোল করতে পারেনি কোনো দল। অতিরিক্ত সময় শেষ হওয়ার চার মিনিট আগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে ওয়ান-টু খেলে দুর্দান্ত এক গোল করে চেলসির জয় নিশ্চিত করেছেন দ্রগবা। ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপার না পাওয়ার দুঃখ এই জয় দিয়ে কিছুটা হলেও ভুলতে পারবে ‘ব্লুজ’রা। লিগের শিরোপা যে তারা হারিয়েছে ম্যানইউ’র কাছেই।
