জাতীয় যুব ফুটবলে টাঙ্গাইল জিতেছে
ওয়েস্টার্ন ইউনিয়ন জাতীয় যুব ফুটবলের চূড়ান্ত পর্বে টাঙ্গাইল জিতেছে। সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ৩----০ গোলে হারিয়েছে গাইবান্ধাকে। নারায়ণগঞ্জ--- সাতক্ষীরার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শুরতেই গোল পায় টাঙ্গাইল। ৯ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে মেহেদী হাসান তীব্র শটে গাইবান্ধার জালে বল জড়িয়ে দিয়ে এগিয়ে নেন টাঙ্গাইলকে। ৬৫ মিনিটে আওয়াল ব্যবধান দ্বিগুন করেন তিনজনকে কাটিয়ে চমৎকার এক গোল করে। মিনিট পাঁচেক পরেই রিপন শেষ গোলটি করে টাঙ্গাইলের জয় নিশ্চিত করেন। অন্য ম্যাচে জহিরুল তিনটি সহজ সুযোগ নষ্ট করায় নারায়ণগঞ্জের বিপক্ষে স্বাগতিকরা জয় বঞ্চিত হয়েছে।
