আন্তঃ জেলা ভলিবল শুরু
এনসিসি ব্যাংক আন্তঃ জেলা ভলিবলের উদ্বোধনী দিনে খুলনা ও কুষ্টিয়া জেলা জিতেছে। শুক্রবার ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খুলনা জেলা দল ৩----০ সেটে হারিয়েছে যশোর জেলাকে। অন্য ম্যাচে কুষ্টিয়া ৩----১ সেটে গাজীপুরকে হারিয়েছে।
এর আগে দ্বাদশ আন্তঃ জেলা ভলিবলের পুরুষ বিভাগের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ব্যাংকের পরিচালক নূরুল আমিন। এসময় ভলিবল ফেডারেশনের সহ সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।
