যুব ফুটবলে বিকেএসপি ও নোয়াখালী জিতেছে
ওয়েষ্টার্ণ ইউনিয়ন যুব ফুটবলের চূড়ান্ত পর্বে বৃহস্পতিবার বিকেএসপি ও নোয়াখালী জেলা দল জিতেছে।
সাতক্ষ্মীরায় চূড়ান্ত পর্বের খেলায় বিকেএসপি ৪-২ গোলে নরসিংদীকে হারিয়েছে। এই জয়ে হ্যাটট্রিক করে বড় ভূমিকা রেখেছেন সাব্বির। আরেকটি গোল করেছেন রবিউল। নরসিংদীর পক্ষে গোল করেছেন মোবারক ও ফয়সাল। অন্য ম্যাচে নোয়াখালী ২----১ গোলে হারিয়েছে খুলনাকে, বিজয়ী দলের পক্ষে গোল করেছেন জিয়াউল হাসান ও নুরুল আখতার। খুলনার গোলদাতা কৃষানু।
