২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল বাফুফের নির্বাচন

—আবার পেছালো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুননির্ধারিত তারিখ অনুযায়ী এই নির্বাচন হবে ২৩ জুন। ব্যস্ততার কারণে নির্বাচন পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন নির্বাচন কমিশনার মুশফিকুর রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সেই অনুরোধে সাড়া দিয়ে দুই সপ্তাহের জন্য নির্বাচন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এই সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে  ব্রাদার্সের রেজাউল করিম লিটনের ব্যাপারেও।  সর্বশেষ মৌসুমের একটি ম্যাচে রেফারিকে প্রহারের দায়ে ৫ বছরের জন্য সাসপেন্ড হলেও লিটনের আবেদনের প্রেক্ষিতে শাস্তির মেয়াদ তিন বছরে নামিয়ে আনা হয়েছিল আগেই। মাঝে এক বছর খেলা হয়নি। অর্থাৎ শাস্তি বাকি ছিল আর এক বছরের। কিন্তু বাফুফের সভাপতি এসএ সুলতান তার ক্ষমতাবলে এই শাস্তি মওকুফ করে দিয়েছেন। অর্থাৎ বি লিগের ফিরতি লেগেই ব্রাদার্সের হয়ে খেলতে পারবেন লিটন।