দুপুর ১২টায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে
বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ---ভারতের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। তবে চট্টগ্রামে এখন বৃষ্টি না হলেও মাঠের অবস্থা খারাপ। খেলা শুরু হওয়ার মতো অবস্থা হয়নি এখনো। সকালে একবার মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররাও, এখন অপেক্ষা করছেন তারা অবস্থার উন্নতির জন্য। দুপুর ১২টা আরেকবার মাঠ পর্যবেক্ষণ করবেন তারা, তারপর জানা যাবে ম্যাচের ভাগ্য।
সারা রাতের বৃষ্টিতে পানি জমে আছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে। সকাল ১০টার দিকে বৃষ্টি থামলে পিচ কভার তুলে নেওয়া হয়, কিন্তু মিনিট বিশেক পরেই আবার বৃষ্টি হানা দেয়। উইকেটের কোনো ক্ষতি না হলেও আউটফিল্ডের অবস্থা মোটেও খেলা --- উপযোগী নয়। মাঠের এই অবস্থা দেখে আম্পায়াররাও কোনো আশার কথা শোনাতে পারছেন না। এদিকে আকাশেও মেঘের ঘনঘটা প্রচন্ড। বাংলাদেশ সময় ২ টা ২০ মিনিটের মধ্যে মাঠে খেলা না গড়ালে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
