২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসেছেন ৭ জন, ফিরে গেছেন ৬ জন

অবশেষে তারা এসেছেন এবং ভারতীয় দল ফিরে পেয়েছে সৌন্দর্য্য। এতদিন যারা আসবেন শোনা যাচ্ছিল এই দুই আকর্ষনীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী সোমবার দুপুরে চট্টগ্রাম এসে পৌঁছেছেন টেস্ট ম্যাচ খেলার জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ওয়ানডে দলের বাইরে রেখে বিশ্রাম দেওয়া এই দুই ভারতীয় ব্যাটসম্যানকে রাখা হয়েছে টেস্ট দলে।

তাদের সঙ্গে এসেছেন ভারতীয় টেস্ট দলের আরো ৫ ক্রিকেটার-অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, ভিআরভি সিং ও রাজেশ পাওয়ার। তবে লেগ স্পিনার কুম্বলে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এবং জাফর এসেছেন সস্ত্রীক।

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে আগামী ১৮ মে থেকে অনুষ্ঠেয় বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচে তাদের দেখা যাবে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২৫ তারিখ থেকে।

এর আগে টানা দুই ম্যাচ জিতে তারা ওয়ানডে সিরিজ জিতেছে, বাকি আছে মঙ্গলবার চট্টগ্রামের শেষ ওয়ানডে ম্যাচটি। এই ম্যাচ শেষ করেই চলে যাবেন ওয়ানডে দলের ৬ জন-গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, বিরেন্দর শেবাগ, আরপি সিং, পীযূষ চাওলা ও দীনেশ মোঙ্গিয়া। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই ইনজুরি নিয়ে ফিরে গেছেন মনোজ তেওয়ারি।

ভারতীয় টেস্ট দল : রাহুল দ্রাবিড়, ওয়াসিম জাফর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, দীনেশ কার্তিক, শ্রীশান্ত, জহির খান, ভিআরভি সিং, মুনাফ প্যাটেল, অনিল কুম্বলে, রমেশ পাওয়ার ও রাজেশ পাওয়ার।