কিংস কাপ থেকে বার্সেলোনার বিদায়
গেটাফে ৪-বার্সেলোনা ০! স্কোরলাইনটা দেখলে যে কেউ চমকে উঠতে পারেন।
এমন চমকজাগানিয়া ফলাফলের শিকার হয়েই এবারের মতো স্প্যানিশ কিংস কাপকে বিদায় জানাল বার্সেলোনাকে। বৃহস্পতিবার রাতে কিংস কাপ সেমিফাইনালের ফিরতি লেগে গেটাফের মাঠে এমন বিশাল পরাজয়ের লজ্জাতেই ডুবতে হল স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে বার্সেলোনা ৫-২ গোলে জিতলেও শেষ পর্যন্ত ৬-৫ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে গেটাফে।
এমন লজ্জাজনক পরাজয়ে ফ্র্যাঙ্ক রাইকার্ড একেবারে বিধ্বস্ত, শোকাহত। ম্যাচশেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমর্থকদের নির্দ্বিধায় ক্ষমাও চেয়ে নিলেন বার্সেলোনার কোচ, “(এই পরাজয়ের জন্য) আমরা কোন অজুহাত দাঁড় করাতে পারি না। এটা আমার জীবনের অন্যতম কঠিন রাত। কোচ হিসাবে এর দায় নিতেই হবে আমাকে। এবং যা ঘটেছে তার জন্য বার্সেলোনার সমর্থকদের ক্ষমা করে দেয়ার অনুরোধ করছি আমি।”
