২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান হারিয়েছে ওল্ডহ্যামকে

পরাজয় দিয়েই শুরু হয়েছে ওল্ডহ্যাম যুব দলের বাংলাদেশ সফর। মঙ্গলবার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের ২-১ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 11:08 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

প্রথমার্ধেই মোহামেডান ২-০ গোলে এগিয়ে যায়। প্রথম গোলের উৎস জাহিদ, ডানপ্রান্ত থেকে তার দেওয়া বল পলের পা ঘুরে এমেকার কাছে গেলে নাইজেরিয়ান স্ট্রাইকার কোনো ভুল করেননি। ২০ মিনিটের এই গোলের পর ৩৫ মিনিটে পল ব্যবধান দ্বিগুন করেন মিতুর থ্রু পাস চমৎকারভাবে ওল্ডহ্যামের জালে জমা করে দিয়ে।

৪৮ মিনিটে একটি গোল শোধ করেন ওল্ডহ্যামের ম্যাট বার্লো। তারপর ম্যাচে ফিরে আসার অনেক চেষ্টা করেও অতিথি দল পারেনি। অবশ্য মোহামেডানও কয়েকটা ভালো সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। আগামী ১২ মে ওল্ডহ্যাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে সিলেটে।