২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শ্যুটিংয়ে সাবরিনা ও সিফাতের সোনা জয়

জাতীয় শ্যুটিংয়ের দ্বিতীয় দিনে সাবরিনা সুলতানা ও সিফাত সাদিক সোনা জিতেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে মহিলা বিভাগে ৫৫৭ স্কোর করে সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের শ্যুটার সাবরিনা সুলতানা। এই ইভেন্টে বিকেএসপির তৃপ্তি দত্ত (৫৪৮) রূপা ও ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পী (৫৩৮) ব্রোঞ্জ জিতেছেন।

ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোনে বিকেএসপির সিফাত সাদিক ৫৬৪ স্কোর করে সোনা জিতেছেন। একই স্কোর করেও শেষ রাউন্ডে খারাপ পারফরম্যান্সের কারণে রূপা জিতেছেন গুলশান শ্যুটিং ক্লাবের সাইফুল আলম রিংকি। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন ৫৬২ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।