২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল উৎসবের প্রথম দিনে বাংলাদেশের দুটি জয়

এএফসি ফুটবল উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিকেএসপিতে শুক্রবার এই ফুটবল উৎসবের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।

এশিয়ার ১২টি দেশের অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ফুটবলারদের নিয়ে আয়োজিত এই উৎসবে খেলা হবে লিগ ভিত্তিতে, অর্থাৎ প্রত্যেক দলই খেলবে প্রত্যেক দলের বিপক্ষে। তবে চ্যাম্পিয়ন-রানার্স আপের কোনো পুরস্কার থাকবে না। প্রথম দিনে বাংলাদেশ ২-১ গোলে উজবেকিস্তানকে এবং একই ব্যবধানে শ্রীলংকাকে হারিয়েছে। তবে ০-৩ গোলে হেরেছে তাজিকিস্তানের কাছে। প্রথম দিনে সব মিলিয়ে ১৮টি ম্যাচ হয়েছে বিকেএসপির তিনটি ভেন্যুতে।