২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে ডাক পেলেন ২০ জন

ওল্ডহ্যাম অ্যাথলেটিক ক্লাব ফুটবল দলের সঙ্গে প্রদর্শনী ফুটবল ম্যাচের জন্য অনূর্ধ্ব-২৩ বছর বয়সী ২০ ফুটবলারকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

‘বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল’ নামে এই দলটি আগামী ১০ মে সিলেট স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ডের ক্লাব দলটির বিপক্ষে। আগামী ৭ মে ঢাকায় আসার কথা ওই দলটির।

ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ৮ মে সন্ধ্যা ৭ টায় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও প্রশিক্ষক হাসানুজ্জামান খান বাবলুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

ডাকা পাওয়া ২০ জন :

গোলকিপার : এস এম শাকিল, আতিকুল ইসলাম তারেক, মাজহারুল ইসলাম হিমেল;

ডিফেন্ডার : আরিফুল ইসলাম, শোয়েব হোসেন সানি, আরাফাত রনি, জহিরুল ইসলাম জহির, মোফাজ্জল হোসেন সৈকত, ওয়ালী ফয়সাল, আমিনুল ইসলাম;

মিডফিল্ডার : জাহেদ পারভেজ, এনামুল হক শরীফ, জাহিদ হোসেন, নাসিরুল ইসলাম নাসির, মারুফ আহমেদ, অরূপ বৈদ্য, মামুনুল ইসলাম মামুন;

স্ট্রাইকার : জাহিদ হাসান এমিলি, মেহেদী হাসান উজ্জ্বল ও রবিন।