ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ
আইসিসির এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরে এবছরের ডিসেম্বরে বাংলাদেশকে সিরিজ খেলতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড।
আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদেরই ওই সময়ে খেলতে এদেশে আসার অনুরোধ করেছিল। অনুরোধটা নিউজিল্যান্ড রাখবে, তবে সেটা ২০০৮ সালের অক্টোবরে। তার আগে বাংলাদেশ আমন্ত্রণ রক্ষা করতে এবছরের ডিসেম্বরে টেষ্ট আর ওয়ানডে সিরিজ খেলতে স্টিফেন ফ্লেমিংদের দেশে যাচ্ছে। এফটিপির বাইরের এই সিরিজ দুটো নিশ্চিত করার তথ্য বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে
জানান বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম। এছাড়া এবছরের জুলাইতে শ্রীলঙ্কায় দুটো নয়, তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।
