২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ফুটবলের চূড়ান্ত পর্বে উঠলো আটটি দল

আঞ্চলিক ফাইনাল জিতে আটটি দল উঠে গেছে ওয়েস্টার্ন ইউনিয়ন জাতীয় যুব ফুটবল (অনূর্ধ্ব-১৮)-এর চূড়ান্ত পর্বে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বুধবার পটুয়াখালিতে আঞ্চলিক ফাইনালে পটুয়াখালিকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিজয়ী দলের পক্ষে প্রিতম চারটি আর সোহেল ও মানিক করেছেন একটি করে গোল।

দিনের সবচেয়ে বড় জয় বিকেএসপি পেলেও ঝিনাইদহও খুব বেশি পিছিয়ে থাকেনি। নিজেদের ভেন্যুতে তারা ফাইনালে ৫-০ গোলে হারিয়েছে পাবনা জেলা দলকে। দুটি গোল করেছেন রাসেল আর একটি করে করেছেন মশিউর ও সুমন।

নড়াইলের আঞ্চলিক ফাইনালটা হয়েছে খুব প্রতিদ্বন্দিতাপূর্ণ। অতিরিক্ত সময় পর্যন্ত কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে যশোর জেলা দলকে ৩-১ গোলে হারিয়ে দেয় খুলনা জেলা।

বাকি আঞ্চলিক ফাইনালগুলোর মধ্যে শেরপুরে টাঙ্গাইল ২-১ গোলে হারিয়েছে গাজীপুর জেলাকে, হবিগঞ্জে নরসিংদী ৩-১ গোলে হারিয়েছে কুমিল্লা জেলাকে, ফেনীতে স্বাগতিক ফেনীই ২-৫ গোলে হেরে গেছে নোয়াখালির কাছে, লালমনিরহাটে গাইবান্ধার কাছে ১-৪ গোলে হেরেছে কুড়িগ্রাম আর শরিয়তপুরে ঢাকা জেলার বিপক্ষে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় পেয়েছে নারায়নগঞ্জ জেলা দল।