২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক ফাইনালে উঠেছে আটটি দল

৯ ভেন্যুর ৮ টিতেই আঞ্চলিক ফাইনাল নিশ্চিত করেছে আটটি দল। ভেন্যুর ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই তারা উঠেছে ফাইনালে। ভেন্যুগুলোর ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল নিশ্চিত হওয়ার পর ওয়েষ্টার্ণ ইউনিয়ন যুব ফুটবলের আঞ্চলিক ফাইনালের লাইন-আপ চূড়ান্ত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

রোববার অনূর্ধ্ব-১৮ ফুটবলের আঞ্চলিক ফাইনালে উঠেছে ঢাকা, পাবনা, খুলনা, টাঙ্গাইল, নরসিংদী, নোয়াখালী, বিকেএসপি ও গাইবান্ধা।

শরিয়তপুরে ঢাকা ৩-০ গোলে মুন্সিগঞ্জকে হারিয়ে ভেন্যুর ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। গফুর দুটো ও জুয়েল রানা একটি গোল করেছেন।

ঝিনাইদহে পাবনা-চুয়াডাঙ্গা ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভেন্যুর ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা দল। নড়াইলে খুলনা-মাগুরার ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে এবং সেখানে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল।

শেরপুরে টাঙ্গাইল জেলা দল ৫-০ গোলে জামালপুরকে হারিয়ে ভেন্যুর ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের আতিকুল ও রফিকুল দুটি করে এবং রিপন করেছেন বাকি গোলটি। হবিগঞ্জে সিলেট-নরসিংদী ম্যাচটি ১-১ গোলে ড্র হলে নরসিংদী উঠে গেছে আঞ্চলিক ফাইনালে। সিলেটের আরিফ ও নরসিংদীর কামরুল একটি করে গোল করেছেন।

ফেনীতে নোয়াখালী-রাঙ্গামাটি ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলেও টাইব্রেকারে নোয়াখালী ৪-৩ গোলে রাঙ্গামাটিকে হারিয়ে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে নোয়াখালীর রিপন ও রাঙ্গামাটির চিং কিং একটি করে গোল করেছেন। পটুয়াখালীতে বিকেএসপি ৫-০ গোলে ঝালকাঠিকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে। বিজয়ী দলের তৌহিদুল, সাব্বির আহমেদ দুটি করে এবং সোহেল একটি গোল করেছেন। লালমনিরহাটে গাইবান্ধা জেলা ৬-০ গোলে নীলফামারীকে হারিয়ে অঞ্চলিক ফাইনালে উঠেছে। বিজয়ী দলের জীবন হ্যাটট্রিক করেছেন, বাকি তিনটি গোল করেছেন রবিউল, মাহমুদুল ও রুবেল।

জয়পুরহাটে নওগাঁ ২-১ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে। বিজয়ী দলের রুস্তম ও শাবু গোল করেছেন। চাঁপাইনবাবগঞ্জের পক্ষে গোল করেছেন ফাহিম রহমান।