২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনী হারিয়েছে রহমতগঞ্জকে

চট্টগ্রাম আবাহনী ২ : রহমতগঞ্জ ১ এই ম্যাচেই রহমতগঞ্জের সবচেয়ে ভাল সুযোগ ছিল জেতার। তুলনামূলক অনেক ভাল সুযোগ পেয়েও হেলায় নষ্ট করায় আর ম্যাচ জেতা হয়নি তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

কিন্তু নূন্যতম সুযোগ কাজে লাগিয়ে ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এই জয়ে ৯ খেলায় তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ৬ পয়েন্ট। রহমতগঞ্জ ৮ খেলায় ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার শেষেই আছে।

অথচ ২৯ মিনিটে গোলের সূচনা করেন রহমতগঞ্জ। ডানদিক থেকে শিপনের করা ক্রসটি তীব্র গতির শটে মিলন চট্টগ্রাম আবাহনীর জালে জড়িয়ে দিয়ে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধ পর্যন্ত ওই গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় ফিরে আসে চট্টগ্রাম আবাহনী। ৪৭ মিনিটে তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার ফেনির বাঁ দিক থেকে পাঠানো ক্রসে খোকন হেড করে ম্যাচে সমতা ফেরান।

তারপর রহমতগঞ্জ অন্তত তিনটি ভাল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। অথচ তাদের ডিফেন্সের দূবর্লতার সুযোগ নিয়ে খেলা শেষ হওয়ার মিনিট সাতেক আগে জিতু গোল করে জিতিয়ে দেন চট্টগ্রাম আবাহনীকে। সেবারও বলটা বানিয়ে দিয়েছেন ফেনি।