২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে রেকর্ড খরা কাটলো জাতীয় অ্যাথলেটিকস

শারীরিক অবস্থা তার আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিলেও শেষপর্যন্ত মোহাম্মদ সামছুদ্দিনই জিতেছেন ১০০ মিটার ¯িপ্রন্টের সোনা। আর মেয়েদের বিভাগে সেই গৌরবের মুকুট অক্ষুন্ন রেখেছেন নাজমুন নাহার বিউটি। আগামী এক বছরের জন্যই দ্রুততম মানব-মানবীর খেতাব নিজেদের করে নিলেন নোয়াখালীর এই দুই কৃতি অ্যাথলেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 09:36 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

গত একটি বছর দ্রুততম মানব ছিলেন মাসুদুল করিম। সেনাবাহিনীর এই ‘বুড়ো’ অ্যাথলেটকে পেছনে ঠেলে দিয়েই ১০.৭০ সেকেন্ডে দৌড় শেষ করে অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটি জিতেছেন সদ্য ইনজুরি সেরে ওঠা সামছুদ্দিন। তবে ইভেন্ট শুরুর আগেও বিমানবাহিনীর এই অ্যাথলেটের মন-জুড়ে ছিল নিজেকে নিয়ে নানা সংশয়-সন্দেহ, “বাঁ পায়ে ইনজুরি ছিল, যে কারণে প্র্যাকটিসই করতে পারিনি। ১৪ দিন পর সরাসরি এখানে এসে প্রতিযোগিতায় নেমেছি। তাই পারবো কিনা, এই নিয়ে খুব দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম।”

এর আগে ২০০৩ সালে প্রথমবারের মতো তার মাথায় উঠেছিল দ্রুততম মানবের মুকুট। পরে সাফল্য ধরে রাখতে না পারলেও এবছর ইন্দো-বাংলা গেমসে এই ¯িপ্রন্টার আবার নিজেকে ফিরে পেতে শুরু করেন ১০০ মিটার ¯িপ্রন্ট সহ তিনটি ইভেন্টে সোনা জিতে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন দেশের মাটিতেও। যদিও ইনজুরির কারণে তার মূল ইভেন্ট ২০০ মিটার ¯িপ্রন্টের সোনা হারিয়েছেন ওই মাসুদুল করিমের কাছে। কিন্তু এ কদিনে নিজের মধ্যেই যে অনেক পরিবর্তন হয়ে গেছে, “আমি অনুপ্রেরণার জায়গায় আছেন মাহবুব ভাই। ভাল ট্রেনিং, সুযোগ-সুবিধা পেলে আমিও ১০০ মিটারে দক্ষিণ এশীয় শিরোপা জিতবো।” জাতীয় অ্যাথলেটিকসে এই ইভেন্টে সামছুদ্দিনের পরে অর্থাৎ দ্বিতীয় হয়ে রূপা জিতেছেন মাসুদুল করিম (১০.৮০সে.) এবং ব্রোঞ্জ জিতেছেন বিমানবাহিনীর হাফিজুর রহমান (১০.৮৮সে.)।

শামসুদ্দিনের মতো বড় স্বপ্নের কথা শোনাতে পারেননি দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি। ১২.২৪ সেকেন্ডে সোনা জেতার পরও বিজেএমসির এই অ্যাথলেটের গলায় হতাশার সুর, “৫ মাস ধরে বেতন পাই না। সামনের দিনগুলোতে কী করবো জানি না। বিজেএমসি ছিল বলে এতদিন মেয়েরা অ্যাথলেটিকসে আসতো চাকরির লোভে। সেটা না থাকা মানে অ্যাথলেটিকসের জন্য বিরাট এক আঘাত।” সেই আঘাত পরোক্ষভাবে দ্রুততম মানবীর ওপরও।

কিন্তু আশার কথা হচ্ছে, এই জাতীয় অ্যাথলেটিকস উপলক্ষে তিনি উদ্দীপ্ত ছিলেন। বিজেএমসির কোনো উদ্যোগ নেই দেখে নাকি বিউটি নিজেই প্রস্তুতি নিয়েছিলেন, “নোয়াখালীতেই আমি নিজে নিজেই ট্রেনিং করেছি বেশ কিছুদিন ধরে। আমার টার্গেট ছিল ১০০ মিটারের সোনা ধরে রাখার, সেটা করতে পেরে আমি খুশি।” এছাড়া ২০০ মিটার ¯িপ্রন্ট ও ৪ী১০০ মিটার রিলেতেও সোনা জিতেছেন বিজেএমসির এই অ্যাথলেট। ১০০ মিটারে তার দলেরই শামসুন্নাহার চুমকি (১২.৫০সে.) রূপা ও বিকেএসপির ইসরাত জাহান ইভা (১২.৫৫ সে.) ব্রোঞ্জ জিতেছেন।

বিউটি-চুমকিদের সাফল্যের সুবাদেই বিজেএমসি ৩২তম জাতীয় অ্যাথলেটিকস শেষ করেছে পদক তালিকায় দ্বিতীয় স্থানে থেকে। তারা ১৪টি সোনা, ৯টি রূপা ও ৫টি ব্রোঞ্জ জিতেছে। শীর্ষে থাকা সেনাবাহিনীর সঙ্গে জোর লড়াই হয়েছে তাদের। সেনাবাহিনী পেয়েছে ১৪টি সোনা, ১৩টি রূপা ও ১০টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে থাকা বিকেএসপি কিন্তু অনেক দূরে, তারা জিতেছে ২টি সোনা, ১টি রূপা ও ৫টি ব্রোঞ্জ।

রোববার শেষদিনে আরো একটি অঘটন ঘটেছে! সেটি হচ্ছে নতুন জাতীয় রেকর্ডের খরা কেটেছে। অন্যান্যবার যেখানে প্রতিদিনই দু-তিনটি করে রেকর্ড হতো সেখানে এবার এই একটিই সম্বল। সেটি হয়েছে ছেলেদের হাই জাম্পে, বিকেএসপির সজীব হোসেন আগের রেকর্ড (১.৯৭ মি.) ভেঙ্গে ১.৯৮ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

একটি রেকর্ড দিয়ে খরা কাটলেও পারফরম্যান্সের যে বিশেষ উন্নতি হয়নি সেটা স্বীকার করেছেন ফেডারেশনের কর্মকর্তারাই। তাই এ নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহও নেই। অন্যভাবে বললে আগ্রহ বাড়ানোর জন্য অ্যাথলেটিকস উন্নয়নের কোনো পরিকল্পনাও নেই অ্যাথলেটিকস ফেডারেশনের। মোটামুটি গৎবাঁধা নিয়মেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হয়ে গেছে তিন দিন ব্যাপী ৩২তম জাতীয় অ্যাথলেটিকস, সমাপ্তি ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. গোলাম মোস্তফা তালুকদার।