বাফুফের নির্বাচন ৯ জুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের নতুন তারিখ ৯ জুন। ওই দিন বাফুফের বার্ষিক সাধারন সভা শেষেই হবে নির্বাচন। বুধবার বাফুফে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুনে নির্বাচন মানে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও এক মাস দয়িত্বে পালন করবে বর্তমান কমিটি। তাই সঙ্গত প্রশ্ন, মে মাসে কেন নির্বাচন নয় ? জবাবে ফিফা কর্মকর্তারা ওই সময় ব্যস্ত থাকবেন বলেই উল্লেখ করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তাদের নেওয়া নির্বাচনের নতুন সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে ফিফাকে।
এছাড়া সভায় ডানোন কাপ ফুটবলের জন্য আশফারউজ্জামান সোহরাবকে চেয়ারম্যান ও আমিরুল ইসলাম বাবুকে সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। আর স্কুল ফুটবল কমিটির চেয়রম্যান মনির আহমেদ ও সম্পাদক করা হয়েছে এম এ আজিম বাদলকে।
