অবশেষে দিনের আলোতেই জিতল শেখ রাসেল
আগের দিন খুলনা আবাহনীর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও ফ্লাডলাইট না জ্বলায় জিততে পারেনি শেখ রাসেল। বুধবার আর সেই অঘটন হয়নি, অবশ্য ঘটারও সুযোগ ছিল না ম্যাচ শুরুর সময় সময় ৪৫ মিনিট এগিয়ে বিকাল ৪টায় চলে আসায়। এবার দিনের আলোকিত হয়ে গেল শেখ রাসেল ২-০ গোলে খুলনা আবাহনীকে হারিয়ে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৫ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় খোবাচে’র গোলে। মরোক্কান এই স্ট্রাইকারের পর দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। ৭১ মিনিটে মরক্কোর আরেক স্ট্রাইকার ইগির মোহাম্মদের গোলে শেখ রাসেলের জয় নিশ্চিত হয়।
এই জয়ে ৭ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেখ রাসেল। তবে একটা ম্যাচ কম খেলে ঢাকা আবাহনীর সংগ্রহ ১৪ পয়েন্ট।
