২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংসে হারল বাংলাদেশ একাডেমী

প্রথম চারদিনের ম্যাচে ৭৭ রানে হারার শোধটা ভালোমতোই তুলে নিয়েছে পাকিস্তান একাডেমী দল। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে মঙ্গলবার তারা দ্বিতীয় ম্যাচে তিনদিনেই বাংলাদেশ একাডেমী দলকে ইনিংস ও ১২ রানে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান একাডেমী এদিন আরো ৬৮ রান যোগ করে অলআউট হওয়ার আগে। এক্ষেত্রে আদনান রেজার অপরাজিত ৮৯ রান রেখেছে দারুণ ভূমিকা। প্রথম ইনিংসে বাংলাদেশ একাডেমী দল করেছিল ২৪৩ রান। এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে রাকিবুল হাসান (৭৯) এবং নাদীফ চৌধুরীর (৩২) ৮৩ রানের পার্টনারশিপ ইনিংস হারের লজ্জা এড়ানোর কথা ভাবায়। কিন্তু নাজাফ শাহ (৪/৬৩) এবং আতিফ মকবুলের (৫/৫৬) মিলিত ধ্বংসযজ্ঞে ২১৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ একাডেমী দলের ইনিংস।