২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৭ রানে জিতলো বাংলাদেশ একাডেমী দল

আগেরদিনই জয় নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ একাডেমী দল। বাকী ছিল যে আনুষ্ঠানিকতা, সেটাই চারদিনের ম্যাচের শেষদিনের সকালে সেরে নিয়েছে তারা। জেতার জন্য তাদের দরকার ছিল প্রতিপক্ষের শেষ উইকেটটি তুলে নেওয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আর পাকিস্তান একাডেমী দলকে জিততে হলে ১ উইকেট হাতে নিয়ে করতে হত ৯১ রান। অলৌকিক কিছূ ঘটলেই কেবল তাদের পক্ষে জেতা সম্ভব ছিল। কিন্তু তা ঘটেনি। আগেরদিনের ৯ উইকেটে ১৩০ রান নিয়ে শুরু করা শেষদিনে ১০ দশমিক ১ ওভারে আরো ১৩ রান যোগ করে অল আউট হয়েছে। জেতার জন্য তাদের ২২১ রানের টার্গেট দিয়েছিল মেহরাব হোসেন জুনিয়রের নেতৃত্বাধীন বাংলাদেশ একাডেমী দল। অর্থাৎ সফরের প্রথম ম্যাচেই পাকিস্তান একাডেমী দলকে ৭৭ রানে হারের স্বাদ দিয়েছে স্বাগতিকরা।