২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার জন্য দর্শনার্থী নিষিদ্ধ

ম্যারাডোনার সুস্থ হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দর্শনার্থীরাও। তাই বুধবার থেকে তাদের আর যেতে দেওয়া হচ্ছে না এই ফুটবল তারকার কাছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বুয়েন্স এইরেসের গুমেজ হাসপাতালের পরিচালক হেক্টর পেজেল্লা জানিয়েছেন, “দর্শনার্থীদের আসা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তারা ম্যারাডোনাকে আরো উদ্বিগ্ন করে তোলে এবং দুশ্চিন্তায় ফেলে দেয়।” এবং এটা তার সুস্থ হয়ে ওঠার পথে এক বড় বাধা। এখন প্রতিদিনই একটু একটু করে আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’-এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

গত তিন মাস ধরে অতিরিক্ত মদ্যপান ও ধূমপানের কারণে অসুস্থ হয়ে পড়েন ’৮৬Í-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ম্যারাডোনা। দুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার হেপাটাইটিস হওয়ার খবর, যার কারণ অতিরিক্ত মদ্যপান। সেই অসুখ সারানোর জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তার দৈনন্দিন রুটিনে। “প্রতিদিন তাকে পাঁচ মিনিট করে চারবার হাঁটানো হয়। মোটামুটি তাকে শৃঙ্খলার মধ্যে রেখে অসুস্থতা সারানোর চেষ্টা চলছে”-জানিয়েছেন পেজেল্লা। ম্যারাডোনা অবশ্য এখনই বাড়ি ফিরে যেতে চাইছেন। যদিও তার ব্যাক্তিগত চিকিৎসক আলফ্রেডো কাহে জানিয়েছেন, পুরো সুস্থ হয়ে উঠতে আরো সপ্তাহ দুয়েক লাগতে পারে তার।