পঁচা শামুকে পা কেটেছে শেখ রাসেল
হোঁচট খেয়েছে শেখ রাসেল, তাও পয়েন্ট তালিকার সর্বনিম্নে থাকা দল ফরাশগঞ্জের সঙ্গে।
বুধবার বি. লিগের ম্যাচে শেখ রাসেল গোল শূন্য ড্র করেছে পুরান ঢাকার এই দলটির সঙ্গে। তারপরও কিন্তু তারা ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে।
ম্যাচে শেখ রাসেলের প্রাধান্য থাকলেও তারা গোল বের করতে ব্যর্থ হয়েছে। গোল পাওয়ার মতো কয়েকটি সুযোগ তৈরি করেও স্ট্রাইকারদের ব্যর্থতায় তারা ম্যাচ জিততে পারেনি।
